মোঃআব্দুস ছাত্তার
ধোবাউড়া প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য পাচঁ জন মহিয়সী নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডাঃ নাহিদা নাজনীন নিপা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন। পাঁচ জন মহিয়াসী নারী হলেন, আসমা আক্তার( শিক্ষা ও চাকরির ক্ষেত্রে), মালবিকা ডিব্রা( সফল জননী নারী), সীমা আক্তার ( নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন) জরিনা খাতুন( অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী), সেংচি আরেং (সমাজ উন্নয়নে অবদান)।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *