আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জ্বল হোসেন।

এ সময় সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ হান্নান, ৭নংবাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাহ উদ্দিন সরকার মামুন, ডাকসু মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ ,বাঘবেড় ইউপি সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইউপি সদস্যগণ,, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, নির্মাণ কাজের মান এবং জনগণের প্রত্যাশার সাথে প্রকল্পের সামঞ্জস্য যাচাই করেন তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *