ময়মনসিংহের ধোবাউড়ায় সোশ্যাল মিডিয়ায় আল্লাহ’কে নিয়ে কটুক্তি করার অভিযোগে অজিত বিশ্বাস নামের এক যুবককে মারধর করার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের শান্তির বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পাতাম গ্রামের অমল বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাস তার নিজস্ব ফেইসবুক একাউন্ট থেকে আল্লাহ’কে কটুক্তি করে একটি লিখা প্রকাশ করেন। পরে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অজিত বিশ্বাসকে আটক করে মারধর করেন এবং জুতার মালা পড়িয়ে দেন।

এঘটনায় ধোবাউড়া থানার এস আই আনোয়ার হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগ মুহূর্তে অজিত বিশ্বাস চলে যায়। এ ব্যপারে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *