সামদানি হোসেন বাপ্পি
র্যাব-১৪, ময়মনসিংহের আওতাধীন এলাকায় বিশেষ দিবসগুলিকে কেন্দ্র করে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের প্রবনতা বেড়ে যায়। যার ফলশ্রুতিতে সাধারন জনমনে ব্যাপক ভীতির সঞ্চার করে। পবিত্র ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখ‘কে কেন্দ্র করে ছিনতাইকারী চক্র যখন ব্যাপক হারে সক্রিয়, ঠিক তখনই র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম(বার) এর নির্দেশে র্যাবের আভিযানিক দল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে সাড়াশি অভিযানে নামে। র্যাব-১৪, ময়মনসিংহের আওতাধীন এলাকায় মার্চ/২০২৪ খ্রি. থেকে ১৫ এপ্রিল ২০২৪ খ্রি. পর্যন্ত মোট ২৩ জন ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যদেরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায়, সর্বশেষ ১৫ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ সময় ১৫.৩০ ঘটিকায় র্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকায় প্রকাশ্য দিবালোকে ভয়ভীতি ও হুমকি প্রর্দশন করে ছিনতাইয়ের সময় মোঃ মমিন (২৮), পিতা-মৃত কালাম, সাং-উজান ঘাগরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে হাতেনাতে ধৃত করে।
র্যাব-১৪ ময়মনসিংহ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম(বার) বলেন বিশেষ অভিযানে ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যথারীতি হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক আরও বলেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
