স্টাফ রিপোর্টার
আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ইজুন সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন, ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
