রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

বদলিজনিত কারণে দেবীগঞ্জ উপজেলায় কর্মকাল শেষ করে বিদায় নেওয়ার প্রাক্কালে আবেগঘন বার্তা দিয়েছেন দেবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসান। বিদায়ের পূর্বমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “প্রিয় দেবীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। বদলিজনিত কারণে এই উপজেলায় আমার কর্মকাল শেষ করে খুব শীঘ্রই বিদায় নিচ্ছি। স্বল্প সময়ের এই পথচলায় এখানকার মাটি ও মানুষ কখন যে নিজের অজান্তেই এতটা আপন হয়ে উঠেছে, তা আজ বিদায়বেলায় গভীরভাবে উপলব্ধি করছি।”
তিনি আরও উল্লেখ করেন, দেবীগঞ্জে দায়িত্ব পালনকালীন সময়টি ছিল তাঁর জন্য চ্যালেঞ্জিং ও স্মৃতিবহ। অর্পিত দায়িত্ব সততার সাথে পালনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান। সরকারি সকল প্রকল্প ও বরাদ্দ যাতে সঠিকভাবে বণ্টন হয় এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিত হয়, সে বিষয়ে তিনি সবসময় আপসহীন ছিলেন বলেও উল্লেখ করেন।
এছাড়াও বিভিন্ন অভিযোগ ও সালিশি কার্যক্রমে ন্যায্যতা বজায় রাখার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা প্রভাবশালীর চাপের কাছে নতিস্বীকার না করে নিরপেক্ষ থেকে কাজ করাই ছিল তাঁর মূল লক্ষ্য। জনস্বার্থ ও আইনের শাসন সমুন্নত রাখতে গিয়ে তিনি কোনো অন্যায্য দাবি বা আবদারকে প্রশ্রয় দেননি বলেও পোস্টে উল্লেখ করেন।
দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কাজের প্রয়োজনে কখনো কঠোর হতে হয়েছে। এতে যদি অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তবে বিদায়বেলায় তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
পোস্টের শেষাংশে তিনি দেবীগঞ্জবাসীর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং উপজেলার সর্বস্তরের মানুষের জন্য শুভকামনা

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *