ভ্রাম্যমান প্রতিনিধি

মুক্তাগাছা উপজেলার অন্তর্গত কাঠবওলা বাজার সংলগ্ন বানার নদীর উপর নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজের অবহেলায় দুই পাড়ের কয়েকটি গ্রামের জনগণ চলাচলের জন্য
সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। চলাচলের বিকল্প ব্যবস্থা না করে ব্রিজের কাজ শুরু করায় দুইপাড়ের হাজার হাজার মানুষের চলাচলের ব্যাঘাত সৃষ্টি করেছেন ব্রিজের নির্মাণ ঠিকাদার,এ অভিযোগ এলাকাবাসীর। মারাত্মক সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের ছাত্র ছাত্রী সাধারণ রোগী ও প্রসব বেদনার রোগীরা। পাশাপাশি কাঠবওলা বাজার এবং ঐপাড়ের সাধারন ব্যবসায়ীরাও মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এলাকার জনপ্রতিনিধি ও সাধারন ব্যবসায়ী এবংজনগণ অতি দ্রুত নির্মাণ কাজ শুরু করার জন্য দাবী জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *