আশেক মাহমুদ শাকিল

ময়মনসিংহের তারাকান্দায় বসত ঘরের পাশে গাঁজার গাছ লাগিয়ে তাঁর পরিচর্যা করছিল শামসুল হক(৩২) নামের এক মাদক কারবারি।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এ সময় ৮ ফুট লম্বা গাঁজার গাছটিও জব্দ করে থানা হেফাজতে আনেন আভিযানিক দলটির পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত মো.শামসুল হক উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা চিনাপাতি গ্রামের মৃত আশরাফ কারীর পুত্র।
১৬ আগস্ট(শনিবার) ভোর রাতে গ্রেফতারের পর মাদক মামলায় দুপুর ২ টা ৩০ মিনিটে তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই তাহেরউদ্দিন খাঁন বলেন-নিজ বাড়ীর ভেতর বসত ঘরের পাশে সকলের অগোচরে গাঁজার গাছ লাগিয়ে তার পরিচর্যা করছিল শামসুল হক।গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।এবং গাঁজার গাছটি জব্দ করে থানায় নিয়ে আসি।
এ সময় তিনি আরও বলেন-মাদক মামলায় আসামিকে গ্রেফতারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুর পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *