মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর-এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ পৌর বিএনপি।

রবিবার ২৬ জানুয়ারি ২০২৬ গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় নেতৃত্ব দেন গোপালগঞ্জ পৌর বিএনপির ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান  ববি।

এ সময় ধানের শীষ প্রতীক নিয়ে এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।

প্রচারণাকালে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে বিএনপির বিকল্প নেই। তারা বলেন, ডা. কে এম বাবর একজন সৎ, যোগ্য ও জনগণের পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *