হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা এর নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ০৯নং নোয়াপড়া ইউপিস্থ ইটাখোলা হিন্দুপাড়া নাথআডি হতে নোয়াপাড়া বাজার যাওয়ার কাঁচা রাস্তায় খালি জায়গায় মোড়ের মধ্যে হতে অদ্য ০৯/০৫/২৪ইং তারিখ রাত্র ২৩.৫০ ঘটিকার সময় ১। সাইফুল ইসলাম (২৪), পিতা-আবুল কাশেম, সাং-গুমুটিয়া মধ্যপাড়া, বর্তমান সাং- বেঙ্গাডোবা, শফিক মিয়ার ভাড়াটিয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ নোমান মিয়া (২৭), পিতা-রফিকুল ইসলাম @ মারাজ মিয়া, সাং-রহমতাবাদ, পঞ্চায়েত বাড়ী, ৪নং দেওরগাছ ইউপি, থানা-চুনারুঘাট, বর্তমান সাং-ইটাখোলা, হেলাল মিয়ার ভাড়াটিয়া, কুদ্দুস মেম্বারের বাড়ী, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৩। মোঃ শাহীন মিয়া (২৬), পিতা-মোঃ আনছার আলী, সাং-রসুলপুর, ১নং ধর্মঘর ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৪। মোঃ ইয়াছিন মিয়া (২২), পিতা-মোঃ ফরিদ মিয়া, সাং-বেঙ্গাডোবা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৫। শরীফ মিয়া বাধন (২০), পিতা-কুতুব পাঠান, সাং-বেঙ্গাডোবা, ৯নং নোয়াপাড়া ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদেরকে আটক করা হয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের হেফাজত হতে ১। ০১টি কাঠের বাটযুক্ত ছোরা, ২। ০২টি কাঠের বাটযুক্ত রামদা, ৩। একটি লাল কসটেপ মোড়ানো লোহার রড জব্দ করা হয়।
