সৈয়দ মুনিরুল হক নোবেল

২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় খরিপ মৌসুমে আউশ ধানের উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, সরকারের এ ধরনের কৃষি সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে উন্নত মানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *