লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ই এপ্রিল ২০২৬ বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫ – ২০২৬ অর্থবছরে খরপি ১- মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচিরন আওতায় ঊফসী আউশ ধান, পাট ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার ভ
বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। উদ্বোধনের পর তিনি ফসল বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত কৃষকদের মাঝে বক্তব্যের মাধ্যমে বলেন ফসল লাগানোর পর ভালোভাবে পরিচর্যা ফসলের জমিতে মাত্রাতিরিক্ত স্যার ব্যবহার না করা পরিমাণ মতো সার ব্যবহারে ভালো ফসল ও উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হারুনুর রশিদের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লা, উপজেলা কৃষি অফিসার জান্নাতুস সাকিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপ-সহকারী কৃষি অফিসার নওশাদ আহমেদ। বক্তব্যের শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ১ শত কৃষক প্রত্যেক জনকে ৫ কেজি ধনবীজ,১০ কেজি ডিএপি , ১০ কেজি এমওপি। এছাড়াও ৭০ জন কৃষকে জনপ্রতি পাট বীজ ১ কেজি, এমওপি ৫ কেজি, ৫ কেচি ডিএপি। উক্ত বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকার কৃষক এ সময়ে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ বলেন ভালো ফসল উৎপাদনে যত সার বীজ লাগলে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও আরো বলেন ফসলের রোগ বালা দূর করনের লক্ষে কৃষকদের পর্যাপ্ত কীটনাশক প্রদান করার কথা জানিয়ে তিনি বিতরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *