মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর মহানগর দ্বি-বার্ষিক (২০২৫–২০২৭) কার্যনির্বাহী কমিটিতে মোঃ মানিক মিয়াকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুমোদিত এই কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করা হয়। দায়িত্ব পাওয়ায় সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
মোঃ মানিক মিয়া বর্তমানে নিউজ টিভি ৬৪–এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে মোঃ মানিক মিয়া বলেন, সংগঠনের প্রতি আস্থা রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *