লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই মডেল প্রেসক্লাবের আয়োজনে ২০শে মার্চ ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫ টায় প্রধান অতিথি হিসেবে কালাই মডেল প্রেসক্লাব এর নতুন কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান,কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হারুনুর রশিদ, কালাই মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম বাবু বর্মন, কালাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাফিউৎজ্জামান তালুকদার ডলার , প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই
মডেল ক্লাবের সাংগঠনিক সম্পাদ মোসাদ্দেক হোসেন, অর্থ সম্পাদক রনি বাবু, দপ্তর সম্পাদ রাবিউল হাসান রানা ও প্রচার সম্পাদক মিশিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদ মতিউর রহমান সহ আরো অনেকে। সভা শেষে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে উল্লেখিত কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফা রহমান অতিথি বৃন্দের ও সাংবাদিকদের মাঝে মাথার টুপি উপহার হিসেবে প্রদান করেন।এ সময় কানাই মডেল প্রেসক্লাব, কালাই প্রেস ক্লাবও প্রেসক্লাব কালাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *