মোঃ ইমরুল আহসান
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গত ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ২২০০ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকা হতে কিশোর গ্যাং লিডার ১। মোঃ সাজু সরদার (২৬), পিতা-মোঃ আশরাফ সরদার, সাং-কাজীপাড়া, কিশোর গ্যাং ২। মোঃ কামরুজ্জামান স্বাধীন (১৯), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-থুপসাড়া, উভয় থানা-কালাই, জেলা-জয়পুরহাট ও মোঃ শিপন আহম্মেদ (১৬), পিতা-মোঃ ছামসুল হক, সাং-থুপসাড়া, থানা-কালাই,জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
