লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার আমেদাবাদ ইউনিয়নের একডালা গ্রাম থেকে সোজা ক্ষেতলাল ইটাখোলা যাতায়াতের রাস্তার সাথে একডালা গ্রামের যাতায়াতের রাস্তাটি সংযুক্ত হয়েছে।একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম ওয়ালের পাশে রাস্তার ভাঙ্গা ব্রীজ অবস্থিত।
ব্রিজ টির মাঝখানে ভেঙ্গে যাওয়ায় গ্রামের লোকজন মাটি দ্বারা ভরাট করে তার উপরে সিমেন্টের পাটা তৈরি করে ভাঙ্গার উপর স্থাপন করে তার উপর দিয়ে গ্রামের মানুষ এবং একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী যাতায়াত করছেন। এছাড়াও ব্রিজ এর দক্ষিন সাইড বিক্ষিপ্তভাবে ভাঙ্গা রয়েছে। যার কারণে সাইকেল, মোটরসাইকেল, ইজি বাইক, সিএনজি ও মাইক্রোবাস চলাচলের সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । ব্রিজের উপর এবং নিচে মাটি দ্বারা ভরাট করার কারণে নিশ্চিন্তা বাজারের পূর্ব পাশের মাঠ ও সুরাইলি গ্রামের মাঠের পানি উক্ত ব্রিজের নিচ দিয়ে পার না হওয়ার জন্য ফসলের জমিতে পানি জমে (বেধে) থাকার কারণে ওই এলাকার লোকজন জানিয়েছেন, এবার আমরা ঠিক সময়ে জমিতে আলু রোপন করা সম্ভব হবে না এবং আমরা আলু চাষিরা আলু বিক্রির ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে,লাভ চেয়ে লসের হিসাব করতে হচ্ছে, সময় মত জমিতে আলু রোপন করতে না পারার কারণে। উক্ত ভাঙ্গা ব্রিজ সংস্কারের জন্য এলাকাবাসী ও উল্লেখিত এক ডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রশাসনের কাছে দাবি এবং সুদৃষ্টি কামনা করেছেন। জনসাধারণের ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং দুর্ঘটনার কবল থেকে রক্ষার লক্ষ্যে উক্ত ভাঙ্গা দ্রুত মেরামত করা খুবই জরুরী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *