মোঃ ইমরুল আহসান
আজ সকাল ১১টায় রূপসা উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাত্তার শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এম এম নুর মোহাম্মদ ( টুলু ) সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাবুল শেখ, কালাম পিটার, জাহাঙ্গীর, হায়দার আলী শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৩ই নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।
সে জনসভা সফল করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ৪টি বাস দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসভায় যাতে রূপসা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যেতে পারে, তার সর্বাত্মক ব্যবস্থা করবে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগ ।
