নিজস্ব প্রতিবেদক
কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ররিবার (৪মে) দুপুরে ময়মনসিংহের ভালুকায়
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ‍শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সাধারণ) মোঃ আবদুর রহিম,অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (নির্বাচন) গোলাম মোস্তফা ,সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ,অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূইয়্যা,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল হুদা খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি বদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছেকৃত ভুল কমিশন করবে না বলে প্রশিশ্রুতি দিচ্ছি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত বলেও মনে করে কমিশন। এসময় ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আরো বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তা দূরভিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না।তিনি বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা অস্বচ্ছতা কোনভাবেই বরদাস্ত করা হবে না।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময়ে
ময়মনসিংহের ভালুকায় পৌছলে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ‍শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সাধারণ) মোঃ আবদুর রহিম,অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (নির্বাচন) গোলাম মোস্তফা ,সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ,অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সার্কেল এএসপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূইয়্যা,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল হুদা খানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

,

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *