স্থানীয় প্রতিনিধি
চার দফা দাবিতে ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার ( ১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন
সরকারি রাজেন্দ্র কলেজে এইচএসসি পরীক্ষার্থী মো. রাশেদুল মৃধা, মোহাম্মদ সিজান,
সকাল আবরার,এশরাত জাহান ঐশী,
মেহেদী হাসান রুমী,জায়েদ আহমেদ,
মোহাম্মদ নাঈম প্রমুখ।
তারা চার দফা দাবি জানান
দাবিগুলো হলোঃ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন,যা ১৫ ই আগস্ট, ২০২৪ প্রকাশিত হয়,তা তারা প্রত্যাখ্যান করা,বিগত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়া ও আসন্ন সকল পরীক্ষা বাতিল করা, ঢাকা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের পদত্যাগ এবং তাদের সকল দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় দেওয়া।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
