মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

রংপুর মোটর মালিক সমিতি কর্তৃক চাঁদার দাবিতে জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটক করেছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

তিনি জানান দীর্ঘ দিন থেকে রংপুর মালিক সমিতি মহাসড়কে চাঁদাবাজি করে আসছে।তাদের লাগামহীন নীরব চাঁদাবাজির কাছে অসহায় মালিক পক্ষ।কোন বাস মালিক এই চাঁদাবাজির প্রতিবাদ করলেই আটকে রাখা হয় বাস।

এরইধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি কুড়িগ্রাম থেকে কুয়াকাটাগামী জান্নাত পরিবহনের একটি বাস বিকেল ৪ টায় রংপুর বাস টার্মিনালে এসে পৌছিলে রংপুর মালিক সমিতির নেতৃবৃন্দ মোটা অংকের চাঁদা দাবি করে।বাস মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রংপুর মোটর মালিক বাসটি আটক করে ।

এঘটনার পর গাইবান্ধা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ রংপুরের ২ টি গাড়ী আটক করে রাখে।এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর ও রাজশাহী বিভাগের
বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

সৃষ্ট ঘটনার নিস্পত্তি করতে ১৯ জানুয়ারী শুক্রবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন উভয় জেলার মালিক ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে ঘটনার নিস্পত্তি করেন।এবং স্ব স্ব স্থান থেকে বাস ছেরে দেন।

ঘটনার ৬ ঘন্টা পর আবারো নতুন করে রংপুর মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ জান্নাত পরিবহনের অপর একটি বাস আটক করে রাখলে গাইবান্ধা জেলা বাস মালিক ও শ্রমিক নেতাদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

খবরপেয়ে গাইবান্ধা মোটর মালিক ও শ্রমিক নেতারা রংপুর মালিক সমিতির বাস আটক দেয়।এতে করে দুর্ভোগে পরতে হয় শত শত যাত্রীদের।

ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।যে কোন মুহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যেই রংপুর মালিক সমিতির চাঁদাবাজি বন্ধের দাবীতে গাইবান্ধা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ২০ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *