চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশনে শেখ মোঃ নোমানকে আহ্বায়ক করে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) কমিটি গঠন করা হয়েছে।
গত ০৯ আগস্ট শুক্রবার বিকালে ম্যানেজার এসিআই ফার্মা মো. ফারুক হোসেনকে আহ্বায়ক করে সকল সদস্যের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়।
পরে ১০ আগস্ট শনিবার বিকেলে বাংলাদেশ রিপেজেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) অফিসে পুনরায় ছয় সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই আহ্বায়ক কমিটিতে শেখ মোহাম্মদ নোমানকে -আহবায়ক, মহসিন বিন আহসান রানা -যুগ্ন আহবায়ক, মোহাম্মদ শামীম -যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ শহীদুল্লাহ আমিন -যুগ্ন আহবায়ক, মোঃ ইউনুস সাগর -যুগ্ন আহবায়ক, মোহাম্মদ আবু তাহের তারেক -যুগ্ন আহবায়ক।

উক্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *