মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন পলাশবাড়ী এক্সপ্রেস ও প্রবক্স প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আজ সকাল আনুমা‌নিক ৬টা ১০ মি‌নিটে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাড়কের পান্তাপাড়া ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,শুক্রবার সকালে রংপুর গামী একটি প্রবক্স প্রাই‌ভেট কার ঢাকা মে‌ট্রো খ ১২-৩০৮৬ এর সা‌থে অপর‌দিক হ‌তে আসা যাত্রীবাহী পরিবহন পলাশবাড়ী এক্সপ্রেস ঢাকা মে‌ট্রো ব-১৫-৫২৭৪ এর মু‌খোমু‌খি সংঘ‌র্ষে প্রাই‌ভেট কা‌রটি দুমড়ে-মুচড়ে গেলে প্রাইভেট কারের ড্রাইভার ঢাকা বিভাগের শ্যামপুর ডাকঘর দনিয়া ৫ স্মৃতি ধারা বাসিন্দার হক মিয়ার ছেলে মিজান(৩৫) ও যাত্রী ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা আবুল বাসার(৬০)ঘটনাস্থলেই নিহত হয়। এ দুঘর্টনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ারসহ ফায়ার সার্ভিস কর্মীরা দুমড়ে- মুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভিতর থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।এ খবর পেয়ে উদ্ধার তৎপরতা কার্যক্রম পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *