হোসেন
গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চারমাথা মোড় পুরাতন মায়ামনি মিষ্টান্ন ভান্ডারের সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি গোবিন্দগঞ্জ পৌরসভাধীন চারমাথা মোড় পুরাতন মায়ামনি মিষ্টান্ন ভান্ডারের সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু রাজশাহী গামী সিফাত স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজি নং- রংপুর মেট্রো- ব-১১- ০০০৩ সিগন্যাল দিয়া থামাইয়া জে-৪ সিটে বসা যাত্রী মোঃ রবিউল ইসলাম পলাশ (৩৪) এর দেহ তল্লাশি করিয়া তাহার শরীরের সহিত সাদা পলিথিনে মোড়ানো বডি ফিটিং অবস্থায় দুই কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা গাঁজাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রবিউল ইসলাম পলাশ (৩৪)
পিতা: মোঃ খোকন মোল্লা, সাং- চর সাধুপাড়া,থানা: পাবনা সদর, জেলা: পাবনা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনা সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-১৬ জানুয়ারি ২০২৬ খ্রিঃ। ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯ (ক) রুজু করা হইয়াছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *