মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায়  একটি পুকুর থেকে  অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের উপরে মুরগীর ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত এই লাশটি পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারন জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *