মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা
গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়া পাড়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *