হোসেন
গাইবান্ধা
গাইবান্ধা সাঘাটা উপজেলাকে মাদক মুক্ত ঘোষণার প্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাতে থানার এস আই শাহীনুর রহমানের নেতৃত্বে ও সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাঘাটা ইউনিয়নের ছাট যোগীপাড়া এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৫ পিচ টাপেন্টাডল বিক্রির করার সময় হাতে নাতে আটক করে।
জানা যায় কচুয়া ইউনিয়নের ঝইতলা গ্রামের হেলাল হোসেনের ছেলে ফরহাদ সরকার (২৩) কে আটক করে । থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিক্রি করার সময় আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
