মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)

গাইবান্ধায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১শে ডিসেম্বর দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, পরবর্তী কর্মপন্থা নির্ধারণ এবং জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমীর ও জামায়াত মনোনীত গাইবান্ধা-সদর ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার। সভাপতিত্ব করেন জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল।
সভায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল হামিদ, আবু সাঈদ খুদরী, মুফতি ইদ্রিস বিন আনোয়ার, ইসলামী আন্দোলনের প্রতিনিধি শেখ হেলাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির নেতা ফিহাদুর রহমান দিবস, এবি পার্টির প্রতিনিধি রানা ও বিডিপির নেতা সুলতান মাহমুদ।
বক্তারা বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ১০ দলীয় জোটকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারা দাবি করেন, জনগণের ভোটাধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত আন্দোলনের কোনো বিকল্প নেই।সভায় জোটভুক্ত দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। তারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুসংহত করা এবং আগামী দিনের কর্মসূচি যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *