মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় ৬ বছরের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

রবিবার (২৫ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি বিকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের মো: ফুল মিয়ার ৬ বছরের ছেলে মোঃ নুরনবীকে একই উপজেলার রাখালবুরুজ গ্রামের ভোলা মিয়া তার ছেলে রতন মিয়া এবং তার স্ত্রী লতিমন বেগম অপহরণ করেন। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

নুরুন্নবীর বাবা ফুল মিয়া মুক্তিপণ না দিয়ে থানায় মামলা করলে দুইদিন পরে রাখালবুরুজ গ্রামের করতোয়া নদী থেকে শিশু নুরুন্নবীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন বিচারক।

রায়ে অপর দুই আসামি ভোলা মিয়া ও তার স্ত্রী লতিমন বেগমকে বেকসুর খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামী রতন মিয়া জামিন পেয়ে পলাতক আছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *