মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মুক্তার হোসেন(৫৫) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টায় গাইবান্ধা সদর থানার এসআই (নিঃ) জোবাইদুর সঙ্গীয় ফোর্সসহ গাইবান্ধা জেলা পরিষদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরের মধ্যে অভিনব কায়দায় রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাজা জব্দ করে।
গ্রেফতারকৃত মুক্তার হোসেন লালমনিরহাট জেলা সদরের হরিণ চওড়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র বলে জানা যায়। এ বিষয়ে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *