হোসেন

গাইবান্ধায় রি-গ্রিনিং প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বোয়ালী ও মালিবাড়ী ইউনিয়নে ৫০০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ০৮ প্রকারের সব্জী বীজ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এর প্রজেক্ট অফিসার-কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য মোঃ রবিউল হক, মোঃ সোহেল রানা, ও রাশেদা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান বৃন্দ সহ আরো অনেকে।
উল্লেখ্য,ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এসব সব্জী বীজ পেয়ে খুশিতে আত্মহারা অসহায় ও গরিব পরিবারগুলো।
০৮ প্রকারের বীজ লালশাক, ডাটাশাক, মিষ্টিকুমড়া, পুঁইশাক, কলমিশাক, বরবটি, ঢেঁড়স, ও করলা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *