মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া থানার গজঘন্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্ৰামের, মোঃ আলী হোসেন নিউজ টিভি ৬৪ এর সাংবাদিককে বলেন তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি,যার মৌজা-জয়দেব,জে এল নং-৫৫, সাবেক খতিয়ান নং -১৪০২, সাবেক দাগ নং -১৪৬৬,আর এস খতিয়ান ১৪৬৬, আর এস দাগ নং -৪৮৬৫, জমির পরিমাণ ০৪শতক। এই জমি দীর্ঘ দিন থেকে মোঃ আলী হোসেন ভোগ দখল করে আসছে।
গত ২২ মার্চ বিকাল আনুমানিক ৩.১০ ঘটিকায় বিবাদী ( ১) মোঃ মকসুদার রহমান (২) মোঃ আজগর আলী,(৩) মোঃ রিপন মিয়া,(৪) মোঃ জনি মিয়া,(৫) মোঃ মুকুল মিয়া,(৬) মোঃ শহিদুল ইসলাম। সর্ব সাং একনাথ, গজঘন্টা, গঙ্গাচড়া, রংপুর।
এই বিবাদী গন বিভিন্ন সময়ে আমার ভোগ দখলীয় উক্ত তফশিল বর্নিত জমি গায়ের জোরে জবর দখল করার চেষ্টা করে।
এমনি পর্যায়ে ২২ মার্চ বিবাদী গন একত্রিত হয়ে হাতে লাঠি সোটা, লোহার রড,দা,ছোড়া-বল্লম সহ প্রভৃতি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার ভোগ দখলীয় উক্ত জমির পার্শ্বে এসে জমি বেদখল দেওয়ার উদ্দেশ্যে জমির সীমানা খুঁটি উপরিয়ে ফেলে।
আমার ছেলে মোঃ জাহিদ হাসান (১৭), বর্ণিত বিবাদী গনের উক্ত রুপ, কার্যকলাপ প্রত্যক্ষ করিয়া ঘটনা স্থলে আসলে, বিবাদী গন আমার ছেলেকে উদ্দেশ্য করিয়া অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে।
এক পর্যায়ে বিবাদী গন আমার ছেলের উপর ক্ষিপ্ত হইয়া আমার ছেলের উপর লাঠি সোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারপিট করিয়া ফুলাছিলা ও রক্তাক্ত জখম করে। ছেলের আর্তচিৎকার শুনিয়া বিবাদী গনের কাছ থেকে আমার ছেলেকে উদ্ধারের জন্য ঘটনা স্থলে আসিলে, বর্ণিত মুকুল মিয়া আমাকেও এলোপাথাড়ি মারপিট করিয়া ফুলাছিলা ও জখম করে।
আমাদের আর্তচিৎকারে এলাকার লোকজন আমাদেরকে বিবাদী গনের কবল হইতে আমাদেরকে উদ্ধার করে এবং বিবাদী গন সেই সাথে আমাকে প্রাননাশের হুমকি প্রদান করে।
পরে ঘটনা স্থলেই আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হইলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে আমি এ বিষয়ে গংগাছড়া থানায় অভিযোগ দায়ের করি। এই বিবাদী গনের হাত থেকে আমার পরিবার ও পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিটি রক্ষা করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে গংগাছড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান এর সঙ্গে মুঠোফোনে কথা বললে, উনি জানান এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *