আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় হালুয়াঘাটে সালমান ওমর রুবেলের বড়দিনের উপহার বিতরণ।
ময়মনসিংহের হালুয়াঘাটে শুভ বড়দিন উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি নেতা মোঃ সালমান ওমর রুবেল-এর উদ্যোগে ও উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখা এবং সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান ওমর রুবেল। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান এবং তাদের হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল ধর্মের মানুষের পাশে বিএনপি সবসময় ছিল এবং থাকবে। এ সময় বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
