কেশবপুর প্রতিনিধি
কেশবপুরের বেতীখোলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১১.০০ টায় মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেতীখোলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মশিয়ার রহমান এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার সুপার আবু তালেব স্বাগত বক্তব্য রাখেন,
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য হালিম গাজী , শিক্ষকদের মধ্যে ফারুক হোসেন, ওবাদুর রহমান , বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আব্দুর রহমান আলামিন হোসেন এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুল হালিম
চলতি বছর দাখিল পরীক্ষায় বেতীখোলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *