মোঃ ইমরুল আহসান
১২ নভেম্বর ১০.১৫ ঘটিকায় বাঙ্গরা বাজার থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ পলাশ বড়ুয়া এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০৩নং আন্দিকোট ইউপির ডালপা উত্তর পাড়া সাকিনস্থ ভূইয়া বাড়ী সংলগ্ন জানঘর টু সোরামপুরগামী কাঁচা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একজন ব্যক্তি একটি পাটের বস্তা মাথায় নিয়ে সোনারামপুর এলাকা হতে ডালপার দিকে যাওয়ার পথে পুলিশ চেক পোষ্টের কাছাকাছি আসে তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে সে তার মাথায় থাকা পাটের বস্তাটি ফেলে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তথায় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী মোঃ মহিন(৩২), পিতা-মৃত অলেক মিয়া, সাং-ডালপা, ০৩নং আন্দিকোট ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তের উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা বাঙ্গরা বাজার থানার মামলা নং-০৪, তারিখ-১২/১১/২০২৩ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর সারণি ১৯(খ)তে মামলা অজু করা হয়েছে।
