মোঃ ইমরুল আহসান

১৩ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ১৩/১১/২০২৩খ্রিঃ তারিখ রাত ২৩:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কমলাপুর সাকিনস্থ মজুমদার বাড়ীর সামনে হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হেলাল (৩৮), পিতা-মৃত আঃ হাকিম, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-কমলাপুর (মজুমদার বাড়ী), ২। মোঃ মাসুদ (৫০), পিতা-মৃত আলী আহমেদ, মাতা-আচিয়া খাতুন, গ্রাম-বেলী নগর (হাজী বাড়ী), উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৯ তারিখ-১৪/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) তে মামলা রুজু করা হয়।

অপর একটি অভিযানে গত ১৩/১১/২০২৩খ্রিঃ তারিখ বেলা ১৫:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ০৫নং পঁশ্চিম জোড়কানন ইউপির ০১নং ওয়ার্ডের অন্তর্গত জোড়কানন হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান (৪২), পিতা-হারিছ মিয়া, মাতা-সাজেদা বেগম, গ্রাম-নালঘর (চারাল বাড়ি), ০৮নং ওয়ার্ড, ০৪নং শ্রীপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে কুমিল্লা এর সদর দক্ষিণ মডেল থানার মামলা নং- , তারিখ-১৩/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) তে মামলা রুজু করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *