নিজস্ব প্রতিবেদক

ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম গত ১২ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১৯.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের কদমতলা হতে বালারহাটগামী রাস্তা থেকে নাটোর জেলার সাতনী ইউপির ঘোড়াগাছা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হাসান মোল্লা (২০) ও দিঘাপাতিয়া ইউপির মদনহাট গ্রামের মোঃ ফারদিন ইসলাম (১৯) দ্বয়কে ০১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *