লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে নভেম্বর ২০২৪ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার ও বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা জামাতের নায়েবে আমির আব্দুর রউফ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই সভাপতি আতাউর রহমান সহ আরো অনেকে। উপস্থিত সকলের মতামতে কালাই উপজেলা পরিষদ চত্বরে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত হয়। উক্ত আলোচনা সভার সভাপতি ইউ এন ও মহোদয় খুবই জাঁকজমকভাবে ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠানটি পালন করার জন্য সকলের সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষণা করেন।
