লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের আওরা উত্তর পাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ২৩ শে জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল পৌনে ৫ টায আওড়া উত্তরপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় তালার শুভ উদ্বোধন করেন অত্র গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান ও হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি জনাব আলহাজ্ব আলমগীর হোসেন। উদ্বোধনের পর অত্র মাদ্রাসার কক্ষে মাদ্রাসা প্রতিষ্ঠাতা সহ কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, দেশ ও জাতির উদ্দেশ্যে মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু সাঈদ।
দোয়ার পর বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে মাদ্রাসার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন আওড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার সেক্রেটারি ও সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচশিরা মজিদিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন আওরা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রধান শিক্ষক আবু সাঈদ, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম ও কালাই কাকলি সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলবী শিক্ষক নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হান্নান, মোফাজ্জল হোসেন ও আবু তাহের সহ আরো অনেকে। উল্লেখিত মাদ্রাসার পরিচালক কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভ উদ্বোধনের সময় ও অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *