লুৎফর রহমান স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি র্যালি বের হয়ে উপজেলা ও পৌর সদরে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালিটির সমাপ্তি ঘটে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন বিষয়ে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (কালাই) ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার নুরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক অফিস কাজী মনোয়ারুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা যুব অফিসার আমিনুল ইসলাম, আহমেদাবাদ ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান বাছেদ মিয়া, পুনট ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদুল সহ আরো অনেকে। সমাপনী বক্তব্য উক্ত আলোচনা সভার সভাপতি ইউএনও মহোদয় বলেন রাষ্ট্রের আইন, বিধি বিধান মেনে স্থানীয় সরকার হয়ে কাজ করতে হবে এবং ওই এলাকার উন্নয়ন ও মানুষের উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার কথা জানিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় দপ্তরের কর্মকর্তা, পৌরসহ ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন উক্ত সভা শেষ উপজেলা প্রশাসনে আয়োজনে অত্র উপজেলা পরিষদ আয়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন উপলক্ষে শহীদ সেনা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
