লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা অভিলাষ সংগঠনের আয়োজনে ২৯ শে মার্চ ২০২৫ শনিবার বিকালে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের বাসিন্দা ৫ ই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিতা আক্তারের গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে ঈদের উপহার বিতরণ করেন অভিলাষ সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ সৌরভ এবং সাথে ছিলেন সদস্য শাফিন আহমেদ, আব্দুল্লাহ আল ইফতেখার আপন, রেদওয়ান হোসেন প্রিন্স মাহমুদ সহ আরো অনেকে। উক্ত শহীদ রিতা আক্তারের বাবা – মার হাতে ঈদের উপহার তুলে দেওয়ার পর অভিলাষ সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ সৌরভ তিনি বক্তব্য দেন বক্তব্যের মাধ্যমে তুলে ধরে৷ বলেন অভিলাষ সংগঠনের প্রথম যাত্রা শুরু হয় 2022 সালে ইহা একটি সেবামূলক এবং অরাজনৈতিক সংগঠন। এর লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা,স্বাস্থ্য সেবা সহ দারিদ্র বিমেশনে কার্যক্রম পরিচালনা মুখ্য উদ্দেশ্য । এছাড়া ও তিনি আরো বলেন অভিলাষ সংগঠনটি মানবতার পথে নিবেদিত যাত্রা সেই শুরু থেকে পায়ে হেঁটে চলছে। অত্র সংগঠনটি সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এসব কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
শহীদ রিতা আক্তারের মা-বাবা শহীদি রিতা আক্তারের হত্যাকারী কে দ্রুত বিচারের আওতায় এনে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ফাসির কাস্টে ঝুলিয়ে হত্যার দাবি জানিয়েছেন।
এ সময় কালাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী উপজেলার সমন্বয়ক প্রতিনিধি তামিম সরকার, রাতুল আহমেদ ও শামীম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *