লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে ২৬ শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ঘটানো হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে কালাই বাস স্ট্যান্ড চত্বরের পূর্ব পাশে স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ৬ টা ০১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসক, পৌরসভা, কালাই থানা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই উপজেলা শাখা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপজেলা গণঅধিকার পরিষদ, উপজেলা আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি, ব্যাংকার্স ক্লাব, সাব রেজিস্টার অফিস, দলিল লেখক সমিতি, কালাই সরকারি মহিলা কলেজ ও কালাই ডিগ্রী কলেজ। পুষ্পস্তবক অর্পনের পর গভীর শ্রদ্ধার সাথে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির উন্নয়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ মামুনুর রশিদ মামুন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিএনপি’র ও গণবাধিকার পরিষদের নেতৃবৃন্দ,উপজেলা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, উপজেলার সকল প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
