লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮ ডিসেম্বর ২০২৫ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের সামনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি কৃষকদের ধান ও আলুর বিষয়ে বক্তব্য তুলে ধরে বলেন কালাই কৃষি প্রধান এলাকা আলু আর ধন,কালাইয়ের প্রাণ। আলু আর ধান প্রধান ফসল। নিজের মন মতো চাষ করলে হবে না।বৈজ্ঞানিক উপায়ে চাষ করলে সর্বোচ্চ ফলন ও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।পরিবেশ পরিবর্তন হচ্ছে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়ে সকালের সর্বাঙ্গীন কামনা করে বক্তব্য শেষ করেন।এরপর উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদের সভাপতিত্বে ২০২৫ – ২০২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো ঊফশীও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি স্বাগত বক্তব্যে বলেন উচ্চ ফলনের জন্য যত সহযোগিতা লাগে তা উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া হবে । এছাড়াও বলেন ফসলে রোগ বালা দেখা দেওয়া মাত্র কাল বিলম্ব না করে অফিসে যোগাযোগ করার কথা বলিয়ে তিনি কথা বলা শেষ করুন। পরিশেষে প্রধান অতিথি ইউএনও মহোদয়ের মাধ্যমে পৌরসভা সহ উপজেলার ৫ ইউনিয়নের ১ হাজার কৃষকদের মাঝে প্রতিজন কৃষককে ৫ কেজি ঊফশী ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি সার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মচারী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *