লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলা সদর প্রাণ কেন্দ্রে অবস্থিত বিশিষ্টি শিক্ষানুরাগী আলহাজ¦ আব্দুুর রশীদ তালুকদার (আবু) কর্তৃক প্রতিষ্ঠিত সুনাম ধন্য ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির আয়োজনে ৭ই নভেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১০ টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান মাঠে ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে বিজ্ঞান মেলার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। তিনি শিক্ষার্থীদের লক্ষ করে বলেন ভালো করে লেখা-পড়া করলে অনেক বড় হওয়া যায়। বাল্য বিবাহ করবে না অভিবাকের পক্ষ থেকে বাল্য বিবাহ দিতে চাইলে প্রশাসনকে খবর দিয়ে সহযোগিতার কথা জানায়ে বক্ত্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। এছাড়া ও অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) ওয়াসীম আলবারী, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ আমিরুল ইসলাম, উপজেলা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক সামসুল আলামিন ও উপজেলা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামানসহ আরো অনেকে। এসময় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, অধ্যক্ষ, কর্মচারী, শিক্ষার্থী, অভিবাকগণ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে ৭, ৮ ও ৯ই নভেম্বর পর্যন্ত (তিনদিন ব্যাপী) বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মহোদয় ও বিশেষ অতিথি পৌর মেয়র। সমাপনী বক্ত্যবে সভাপতি ওমর আব্দুল আজিজ তালুকদার বলেন ঢাকা টেন মিনিট স্কুলের পরিচালক আয়মান সাদিক সিইও আগামী ৯ই নভেম্বর ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে আগমন করবেন এ কথা বলিয়ে তিনি আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।
