লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে ১২ ই অক্টোবর ২০২৫ রবিবার বিকাল ৩ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদারের সভাপতিত্বে গণ মিছিল ও লিফলেট বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসনের সাবেক এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তিনি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় নির্বাচনে এমপি হতে পারলে এলাকায় জনগণের এবং যান মালের নিরাপত্তা দেব , সন্ত্রাস চাঁদাবাজ, ছিনতাইকারী থাকবে না জনগণ রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে। এছাড়াও বলেন এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণ মিছিল ও লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য ওই সব বলিয়ে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন। তারপর অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ছাত্রনেতা রিমন ও ছাত্রনেতা হারুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইফতাদুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল সবুর সহ আরো অনেকে। সভা শেষে উক্ত কালাই সরকারি মহিলা কলেজের গেট থেকে বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষের পক্ষে গণ মিছিল ও লিফলেট বিতরনের উদ্দেশ্যে বিশাল একটি গণ মিছিল বের হয়ে পাঁচশিরা বাজার পর্যন্ত গিয়ে কালাই বাস স্ট্যান্ড চত্বরে এসে গণ মিছিলটির সমাপ্তি ঘটে। এ সময় বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী ও জনগণ উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *