লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের হাতিয়ার ৪ নাম্বার ওয়ার্ড বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৮ই অক্টোবর ২০২৫ শনিবার বিকাল ৩ টায় হাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে লিফলেট বিতরণের পূর্বে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও দেশনেত্রী বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডিসি, সাবেক কমিশনার ও সাবেক সচিব, কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর। জয়পুরহাট ২ আসন বিএনপির দল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি নেতা জনাব মোঃ আব্দুল বারী তিনি তার বক্তব্যে বলেন আমি যদি এমপি হতে পারি তাহলে জনগণের পাশে থেকে সকল প্রকার উন্নয়ন কাজ করব এবং বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থার ব্যবস্থা করব। জনাব তারেক রহমানের আত্মজী দফা বাস্তবায়নের বার্তা জনসাধারণের দরজায় পৌঁছে দেওয়াই ছিল আলোচনা সভার মূল উদ্দেশ্য।পরিশেষে তিনি ধানের শীষে ভোট দেওয়ার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। আহমেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমানের ও আবু বাশার আব্দুর রউফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম সরকার। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদ আঞ্জুমান,উদয়পুর ইউনিযন বিএনপি যুগ্ন আহবায়ক সহকারী প্রভাষক আব্দুল আলিম উল্লেখিত ওয়ার্ড বিএনপি’র ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দোকানে এবং জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *