লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে আব্দুল্লাহ্ প্রোপার্টিজের আয়োজনে ১৬ই জানুয়ারী ২০২৫ রবিবার বিকাল ৩ টায় কালাই উপজেলা মডেল মসজিদ অডিটেরিয়ামে (হল রুমে ) মামুনুল ইসলাম মানিকের সভাপতিত্বে নিরাপদ নিবাস প্রজেক্ট সীমিত সংখ্যক ফ্লাট বিক্রয়ের লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভা কাঙ্খীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র আব্দুল্লাহ প্রপার্টিজের চেয়ারম্যান মামুনুল ইসলাম মানিক উক্ত অনুষ্ঠিত সভায় জয়পুরহাট জেলা জর্জ কোট শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট কাইছার আহমেদের সঞ্চালনায় আমন্ত্রিতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, মাওলানা মুজাফফর হোসেন, তোতা চৌধুরী, মাহমুদুন্নবী চৌধুরী। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে থেকে বক্তব্য দেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও কালাই মডেল প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, , মাহতাব উদ্দিন সাবেক প্রধান শিক্ষক, সাংবাদিক সায়েম ও খোরশেদ মুহুরী। এ সময় পৌর সভার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপন বক্তব্যে আব্দুল্লাহ প্রপারটিজের চেয়ারম্যান মামুনুল ইসলাম মানিক ফ্লাট কেনার প্রস্তাব দিয়ে বলেন কোন প্রকার ভুকি ছাড়াই সততার সাথে ১০০/ গ্যারান্টি দিয়ে ফ্লাট নির্মাণ করা এতে কোন সন্দেহ নেই। নিঃসন্দেহে স্বাভাবিক মূল্যে ফ্লাট বিক্রির বুকিং চলছে। ফ্লাট বুকিং এর প্রচার ও বিক্রয়ের জন্য সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে তিনি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
