লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার পুনট ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ফকিরের স্বহধর্মিনী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্টু ফকিরের মা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের দাদি পুনট পাচপাইকা গ্রামের বাসিন্দা লাইলী বেগম ৬ই জানুয়ারি ২০২৫ সোমবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন ৭ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় পুনট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্ব মুহূর্তে বক্তব্য রাখেন মরহুমার বড় জামাই আজিজার রহমান মাস্টার ও নাতি প্রভাষক আবুল কালাম আজাদ, পাঁচ পাইকা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলামিন ইসলাম, পুর সিনিয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আলী, পুনট দাখিল মাদ্রাসার সুপার সফির উদ্দিন, ভূগোইল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মনয়েম,ও বুড়ইল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক সহ আরো অনেকে। জানাজা নামাজের ইমাম হিসেবে ছিলেন গদ্দিন নিশি পীর সাহেব মাওলানা মনিরুজ্জামান হেলাল। জানাযা শেষে তাকে পারিবার কবরস্থানে দাফন করা হয়েছে। ১ মেয়ে, নাতি, নাতিন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি না, ফেরার দেশে চলে যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *