লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা শাহীন ক্যাডেট স্কুলের আয়োজনে ২০শে জুন ( ২০২৬ ) শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট জেলা, জয়পুরহাট শাখা শাহীন শিক্ষা পরিবার নির্বাহী পরিচালক জনাব ইকবাল হোসেনের সভাপতিত্বে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও বার্ষিক পিকনিক বিষয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বগুড়া জেলা, বগুড়া শাহীন শিক্ষা পরিবার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন। তিনি শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এবং শিক্ষা প্রদানের ব্যাপারে শিক্ষকদের কলাকৌশলের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা,বগুড়া শাখা শাহীন শিক্ষা পরিবার শাখা পরিচালক মোশারফ হোসেন বাবু ও জয়পুরহাট জেলা,জয়পুরহাট শাখা শাহীন শিক্ষা পরিবার শাখা পরিচালক রাশেদুল ইসলাম ( বাদল ) অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল খায়ের ও আমির উদ্দিন মাস্টার, কালাই উপজেলা শাখা শাহিন ক্যাডেট হাইস্কল শাখা পরিচালক আমিনুর রহমান ও প্রাইমারি শাখা পরিচালক নাজমুল হক। এছাড়া ও অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ওয়াসি রামিম ও শামীমা নাছরিন। অনুষ্ঠান শেষে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এবং যে যে,অভিভাবক খুবই মনোযোগের সাথে বক্তব্য শুনেছেন তাদের মাঝেও অতিথি বৃন্দের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কালাই পৌরসভা সদরে অবস্থিত পাঁচশিরা বাজার সংলগ্ন শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক, শিক্ষক, কর্মচারী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ , পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে অত্র অনুষ্ঠানের সভাপতি ইকবাল হোসেন, শাহিন ক্যাডেট স্কুলে শিক্ষার্থী চেয়ে সার্বিক সহযোগিতার কথা জানায়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
