লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

সারা বাংলার ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলার কালাই সরকারি ময়েনউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কালাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ আগস্ট ২০২৪ রবিবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় থেকে বেরিয়ে এসে উপজেলা সদরে রাস্তা, সড়কের দুই পাশে এবং উপজেলা পরিষদ চত্বরে পরে থাকা ময়লা কাগজ, আবর্জনা, পলিথিন, বিস্কিট ও চানাচুরের ঠোঙ্গা এবং পাতা কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে রাখার পর রাস্তা ঝাড়ু দিয়ে পরিস্কার করা দেখে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন খুশি হয়ে বলাবলি করেন- সত্যিই শিক্ষার্থীরা দেশ উন্নয়নে ভূমিকা পালন করছে। দেশ ও জাতির মঙ্গলের জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, শিক্ষার্থীদের রক্তে অর্জিত বিজয় নতুন বাংলাদেশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *