কালাই জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কালাই বাসস্ট্যান্ড চত্তরে থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে গণ হত্যা সরাসরি নির্দেশদাতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম ও টুকু চৌধুরী, জেলা যুবদলের সদস্য হিরো তালুকদার, পৌর বিএনপির আহবায়ক সোহেল তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম ও রাসেল তালুকদার। আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজউদ্দিন, মাত্রাই বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এলান, থানা বিএনপির সেচ্ছাসেবক দলের আহবায়ক তোতা, থানা বিএনপির ছাত্রদলের আহবায়ক কাফি, পৌর বিএনপি সেচ্ছাসেবক দলের আহবায়ক হেলাল উদ্দিন, এসময় পৌর সহ ৫ ইউনিয়নের সর্বস্তরের বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচির শেষে অত্র বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে বিশাল একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এসে সভাপতি মহোদয় অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
